ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:২০ পিএম

ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্য তৌহিদুজ্জামান।

বুধবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এই দাবি জানান।

তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্য মতে, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন। আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর।

তিনি বলেন, অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিন বার করে ডায়ালাসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে এক লাখ টাকা ব্যয় হয়। দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি করা হয়। ডায়ালাইজার কিটে শুল্ক কমানো হলে রোগীরা স্বল্পে মূল্যে ডায়ালাইসিস করাতে পারবেন।

তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, কর ভার কমানোর প্রস্তাব করা হলে এ বিষয়ে যথা নিয়মে ব্যবস্থা নেয়া হবে।

 

কেএসএইচ
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে মোট ১১টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে এবং চারটি বিল শুধুমাত্র উত্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর