মোবাইল ফোন কোম্পানিগুলোকে সতর্ক করলেন পলক 

আপডেট : ১২ মে ২০২৪, ০২:৩৫ পিএম

গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে মোবাইল ফোন কোম্পানিগুলোকে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য সব কথা বলেন তিনি। ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে লাইসেন্স গাইডলাইনে যে সব সাজার বিধান আছে, তা মোবাইল কোম্পানিগুলোর ওপর প্রয়োগ হবে।

এ সময় অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তা নিয়েও কথা বলেন পলক। জানান, ২৮ হাজার মোবাইল সেট বন্ধ করে দেয়া হবে তথ্যটি সঠিক নয়। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।

এর আগে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এদিকে মিথ্যা তথ্য, অপপ্রচার আর গুজব প্রতিরোধে সংসদ সদস্য ও মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজেদের অ্যাকাউন্ট ও পেইজগুলো ভেরিফিকেশন করা প্রয়োজন বলেও মনে করে প্রতিমন্ত্রী পলক। বলেন, কেউ চাইলে এ ব্যাপারে সহযোগিতা করা হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে দেশে ১৭টি কারখানায় মোট চাহিদার ৯৭ শতাংশ মোবাইল হ্যান্ডসেট উৎপাদিত হচ্ছে। আর দেশে মোবাইল ফোনের গ্রাহক ১৯ কোটি ১৩ লাখের বেশি। ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ৩৫ লাখ। 

আরবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর