প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল

আপডেট : ১৫ মে ২০২৪, ০৪:৫২ পিএম

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটের ছয় দিন আগে এই সিদ্ধান্তের কথা জানালো ইসি।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে এ বিষয়ে শুনানি করে দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে কমিশন।

প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রহমত আলীর ছেলে জামিল হাসান গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ট বোন রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২১ মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট। জামিল হাসান নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

কারণ দর্শানোর নোটিস দেয়ার পরও বারবার আচরণবিধি লঙ্ঘন করতে থাকায় ‘কেন প্রার্থিতা বাতিল করা হবে না’– সেই প্রশ্নে তুলে তার ব্যাখ্যা ব্যাখ্যা দিতে তাকে ডাকা হয়েছিল কমিশনে।

নির্বাচন ভবনে বেলা ১১টায় এই চেয়ারম্যান প্রার্থীর শুনানি হয় ১৫ মিনিট ধরে। প্রধান নির্বাচন কমিশনা কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা এ সময় উপস্থিত ছিলেন।

শুনানি থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সঙ্গে দুর্জয় কথা বলেননি। পরে ইসির সিদ্ধান্ত জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, তিনি (দুর্জয়) ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ম্যাজিস্টেটের কাজে বাধা দিয়েছেন। মিছিল করেছেন। সকল অভিযোগ কমিশন আমলে নিয়ে তার প্রার্থিতা বাতিল করেছে।

উপজেলা নির্বাচনের আগে ভোট প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনদেরও প্রার্থী হতে নিষেধ করেছিলেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অনেক মন্ত্রী-এমপি তাদের স্বজনদের প্রার্থী করেছেন।

 

কেএসএইচ
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর