বৈশ্বিক মতপ্রকাশের রিপোর্টে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

আপডেট : ২১ মে ২০২৪, ১০:১৪ পিএম

বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা সূচকে দুই ধাপ উন্নতি হলো বাংলাদেশের। আর্টিকেল নাইনটিনের বৈশ্বিক মত প্রকাশ রিপোর্ট ২০২৪-এ বাংলাদেশের এই অবস্থান উঠে এসেছে। তবে প্রতিষ্ঠানটি বলছে দশ বছরে বাংলাদেশের স্কোর কমেছে আট পয়েন্ট। আর দুই যুগে কমেছে ৩২ পয়েন্ট। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে আছে শুধু আফগানিস্তান। 

২০১৭ সাল থেকে নিয়মিতভাবে বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা সূচক প্রকাশ করে আসছে আর্টিকেল নাইনটিন। এ বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান উঠেছে ১২৮ এ। গত বছর তা ছিলো ১৩০ -এ। ধর্ম পালনের স্বাধীনতা, নারী পুরুষের আলোচনার স্বাধীনতা, রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া ও নাগরিক অংশগ্রহণ সূচকে বাংলাদেশের অবস্থানের খানিকটা উন্নতি হয়েছে। 

কিন্তু ২০১৮ সাল থেকেই বাংলাদেশের স্কোর আটকে আছে ১১ ও ১২-র ঘরে। সামাজিক যোগাযোগে সেন্সর শিপ, নাগরিক সংগঠনের উপর নিপীড়ন, মানহানি মামলায় হয়রানি, রাজনৈতিক হত্যা, সমাবেশ করার স্বাধীনতা ও সাংস্কৃতিক মতপ্রকাশের স্বাধীনতা; এমন ২৫টি সূচকের সবগুলোতেই বাংলাদেশের স্কোর ঋণাত্মক। 

আর্টিকেল নাইনটিনের রিজিওনাল ডিরেক্টর শেখ মনজুর-ই-আলম বলেন, মতপ্রকাশের ২৫টি সূচকের মধ্যে আটটি ডিজিটাল অধিকার বিষয়ে। সবগুলো ক্ষেত্রেই বাংলাদেশের স্কোর সম্পূর্ণ ঋণাত্বক। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিতে গঠনমূলক সমালোচনা সহ্য করার সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে।  

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, স্কোর দিয়ে অনেক সময় ভয়াবহতা বোঝা যায় না।  

সংস্থাটি বলছে, সার্বিক বিচারে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকট জনক অবস্থায় আছে। দক্ষিণ এশিয়ায় এর নিচে আছে আফগানিস্তান। উন্নতির পথে শ্রীলঙ্কা। আর অতি বাধাগ্রস্ত থেকে সঙ্কটজনক অবস্থায় নেমেছে ভারত।

বেলা'র নির্বাহী পরিচালক আরও বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাল, তাদের স্কোরটা কীরকম হবে? আমরা তো আমাদের দেশের পুলিশ কেন পেটায় এই নিয়ে খুব চিন্তিত থাকি। মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্রও আমাদের বিমর্ষতার দিকে নিয়ে যাচ্ছে।    

মত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে স্বাধীন ডেনমার্ক। আর শূন্য পয়েন্ট নিয়ে সবচেয়ে সঙ্কটে উত্তর কোরিয়া। 

আরবিএস
কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে মনে করছে দেশের সম্প্রচার সাংবাদিকদের...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর