ইসি ও জননিরাপত্তায় নতুন সচিব

আপডেট : ২১ মে ২০২৪, ১১:৪৫ পিএম

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করেছে সরকার। আর ইসি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এ সিদ্ধান্তের কথা জানায়।

শফিউল আজিমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইসি সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। শফিউল আজিমের সচিব পদে পদোন্নতির আদেশ আগামী ৩০ মে থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শফিউল আজিম ২০২২ সালের ১২ ডিসেম্বর জাতীয় পাতাকাবাহী প্রতিষ্ঠার বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (আইন ও বিধি অনুবিভাগ) দায়িত্বে ছিলেন। তিনি বিসিএস ১৫ তম ব্যাচের কর্মকর্তা।

জননিরাপত্তা বিভাগে বিদায়ী সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছে ইসি সচিব জাহাংগীর আলম। চুক্তিতে থাকা মোস্তাফিজুর রহমানের মেয়াদ কয়েক দিনের মধ্যে শেষ হবে।

জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর ইসি সচিব পদে যোগ দেন। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

গত ১৬ মে বাণিজ্যসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ তিন মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে পরিবর্তন আনে সরকার।

কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর