কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

আপডেট : ৩০ মে ২০২৪, ০২:৪৮ পিএম

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদা সোবহান। বর্তমানে তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত আছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কানাডায় হাইকমিশনার খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন নাহিদা সোবহান।  

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২০ সাল থেকে জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান বাংলার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় সমান দক্ষ। তিনি ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী।

এআর
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইমিশনে হামলার হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে...
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর