শেখ হাসিনাকে মধ্যাহ্নভোজে যা যা খাওয়ালেন মোদী

আপডেট : ২২ জুন ২০২৪, ০৫:৫৯ পিএম

টানা চতুর্থবার আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দ্বিপক্ষীয় সফরে এখন ভারতে। একইসঙ্গে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশটিকে কোনো সরকারপ্রধানের এটাই প্রথম দ্বিপক্ষীয় সফর।

শনিবার শেখ হাসিনার সম্মানে হায়দ্রাবাদ হাউজে মধ্যাহ্নভোজের আয়োজন করেন নরেন্দ্র মোদী। ওই ভোজে সবই ছিলো নিরামিষ পদ।

বাঙালি কিছু পদও ছিলো ওই খাদ্য তালিকায়। ছিলো বিরিয়ানিও। তবে সবই নিরামিষ। ছিলো গুজরাতি খাবার। স্ট্রিট ফুডও পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজে।

১৪ কোর্সের ওই ভোজ শুরু হয় ভারতের স্ট্রিট ফুড হিসেবে বহুল পরিচিত দই ফুচকা দিয়ে। এরপর আসে স্টু। পার্ল মিলেট (মুক্তা বাজরা) আর মটরশুটি দিয়ে তৈরি ওই স্টু’র নাম ‘মটর অর বাজরে কা সোর্বা’।

মাছের পাতুরি বাঙালির অতি প্রিয় পদ। তবে নিরামিশাষী নরেন্দ্র মোদী শেখ হাসিনার জন্য পরিবেশন করেছেন ছানার পাতুরি। ওই পাতুরিতে ছানার সঙ্গে মেশানো ছিলো নারকেল, কাঁচা আম, মরিচ আর সর্ষে বাটা। কলাপাতায় মুড়ে ভাঁপানো ওই পদ পরিবেশন করা হয় ভাতের সঙ্গে।

এরপর পরিবেশন করা হয় সিঙাড়া। সিঙাড়ার পুর হিসেবে ছিলো আলু, ফেটা চিজ, ফুলকপি, বাদাম এবং থাইম।

শেখ হাসিনাসহ অতিথিদের পাতে এরপর দেয়া হয় ‘আমারান্থ কোফতা গুলবদন’ অর্থাৎ কোফতার কারিতে সেদ্ধ করা আমারান্থ বাজরার ডাম্পলিং। আমরান্থ বাজরাকে ভারতে ‘ঈশ্বরের দানাশস্য’ হিসেবে বলা হয়। রামদানাও নামে পরিচিত এই শ্যসটি।      

তারপর পাতে আসে গুজরাতি পদ ‘পঞ্চমেল নি সবজি’; অর্থ্যাৎ, জিরা, পেঁয়াজ আর টমোটা দিয়ে রান্না পাঁচমিশালি সবজি। এর পরে পাতে দেওয়া হয়, দই পনির। এই পদটি বিভিন্ন মশলায় মাখানো পনিরের স্টেক, যা টক দই এবং নানা ভারতীয় মশলায় রান্না করা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিদের হায়দ্রাবাদ হাউজের ওই ভোজে এরপর দেওয়া হয় বাঙালির অতি পরিচিত পদ শুক্তো। ছিলো মসুর ডালও। এছাড়া পরিবেশন করা হয় কলকাতা স্টাইল বিরিয়ানি। তবে তা সবজির। ছিলো নানা পদের রুটি।

শেষ পাতে ডেজার্টে ছিলো- পান রসমালাই কুলি (পান, গোলাপের পাঁপড়ি আর জাফরানের সুঘ্রাণ যুক্ত), গুড়ের জিলাপি এবং আমের কুলফির সঙ্গে ছিলো নানা রকমের ফল।

ছিলো কফি, মাসালা চা এবাং কাওয়া (গ্রিন টি)।     

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দেওয়া এই ভোজে ছিলো যন্ত্রসংগীতের আয়োজনও। সেখানে হিন্দুস্তানি বিভিন্ন রাগের পাশাপাশি পরিবেশন করা হয় বাংলা গানও। সরোদ, সন্তুর আর তবলায় পরিবেশন করা হয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রেরণাদায়ী গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান। গানটির গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার সময় দাস।

এছাড়া দেশাত্মবোধক গান ‘সোনা, সোনা, সোনা লোকে বলে সোনা’ এবং রবীন্দ্রসঙ্গীত ‘যদি তোর ডাক শুনে কেউ’ পরিবেশন করা হয়।

শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক হয়। দুপুরে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ বিবৃতি দেন।

এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। যেখানে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

কেএসএইচ
দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর