২৪ ঘণ্টার মধ্যে সংসদ অধিবেশন চায় কোটা বিরোধীরা

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করে আইন প্রণয়ন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবি করেছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

রোববার রাষ্ট্রপতিকে স্মারকলিপিতে এই দাবি করা হয়েছে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, কঠোর কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি আমাদের উদ্দেশ্য নয়। সরকারের দিক থেকে কোনো আশ্বাস পারছি না। বলা হচ্ছে, আমরা দাবি পরিবর্তন করছি। সরকারে দায় এড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা চাচ্ছি, আইন বিভাগের মাধ্যমে আইন পরিবর্তন করে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। সরকারের কাছ থেকে আশ্বাস পাচ্ছি না বলে রাষ্ট্রপতির কাছে গিয়েছি। আমরা রাষ্ট্রপতির কাছে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করে আইন পরিবর্তন করা হোক। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা হোক।

নাহিদ বলেন, আমরা চাইলে ১০,২০ হাজার জমায়েত করতে পারি। ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। পরে কর্মপরিকল্পনা ঠিক করা হবে। মামলা প্রত্যাহারের দাবি করেছিলাম। আরও ২৪ ঘণ্টা দিলাম। মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেব। পুলিশের সর্বোচ্চ যিনি আছেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

এর আগে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের একটি প্রতিনিধি দল।

দুপুরে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান। পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে যান।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন- আসিফ, নাহিদ, সারজিস, নিদ্রা, আরিফ সোহেল, সুমাইয়া, আশিক, কাদের, মাহিন, হাসিব, মাসুদ, সিফাত।

ইমেজ: ইশতিয়াক ইমন

প্রতিনিধি দলের সদস্যরা জানায়, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছে তারা। প্রতিনিধি দলকে সামরিক সচিব আশ্বাস দিয়ছেন, তাদের স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে রোববার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু হয়। মিছিলটি বঙ্গভবনের উদ্দেশে এগিয়ে যেতে থাকলে দুপুর ১টার দিকে শিক্ষা ভবনের সামনে তাদের আটকানোর জন্য ব্যারিকেড দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান।

এরপর গণপদযাত্রা নিয়ে শিক্ষা ভবন এলাকা অতিক্রম করে সচিবালয়ের কাছে পৌঁছালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন শিক্ষার্থীরা। পরে সচিবালয় গেট বন্ধ করে দেওয়া হয়।

তাদের এ কর্মসূচি রাজধানীর জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেড লক্ষ্য করা যায়। ব্যারিকেডের কারণে সামনে এগোতে না পেরে সড়কেই বসে পড়েন তারা। এসময় সেখানে বসেই তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান জিরো পয়েন্টের পুলিশ ব্যারিকেড ভেঙে বঙ্গবভনের দিকে রওনা হন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যান দেখা যায়। রাস্তা ব্লক করে ও বৃষ্টি উপেক্ষা করে হাজারো শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। তবে মতিঝিলের রাস্তা আটকে রাখেন পুলিশ সদস্যরা। গুলিস্তান মোড়ে এপিসি কার ও জলকামান নিয়ে শত শত পুলিশ সদস্যকে প্রস্তুত থাকতেও দেখা যায়।

শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ইমেজ: ইশতিয়াক ইমন

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।

এরপরই হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরইমধ্যে বুধবার হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। কিন্তু ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

কোটাবিরোধী আন্দোলনকারীরা এখন নতুন দাবি তুলেছেন যে, আদালত নয়, সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে।

কেএসএইচ
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর