পুলিশ হত্যার মিশনে নামে ছাত্রদল, যুবদল ও শিবির: হারুন

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম

কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশ হত্যার মিশন নিয়ে যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবিরের ক্যাডাররা মাঠে নামে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়। বিএনপি-জামায়াত অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত বা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে।

কিন্তু পুলিশের কারণে তারা বারবার ব্যর্থ হয়েছে এবং এজন্যই তারা এবার পুলিশকেই টার্গেট করেছে বলে মন্তব্য করেন তিনি।

কোটা আন্দোলনের সহিংস রূপ নেয়ার পর কয়েকজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর এসেছে। আহত পুলিশ সদস্যের সংখ্যা কয়েকশো। নিহতদের মধ্যে প্রধানমন্ত্রীর মোটরকেডের পাইলটও রয়েছেন।

এর মধ্যে যাত্রাবাড়ীতে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এর আগেরদিন বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ থেকে বলা হয়, দেশে ব্যাপক নাশকতা ও হত্যাকাণ্ড চালানোর জন্য লন্ডন থেকে নির্দেশনা আসে।

নাশকতায় জড়িত অভিযোগে যুবদল নেতার এক আত্মীয়কে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গোয়েন্দারা বলেন, যুবদল নেতা নুরে আলম সিদ্দিকি পিটনকে লন্ডন থেকে নির্দেশনা দেয়া হয় যে, পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা দেওয়া হবে।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন এদিন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে পুলিশ হত্যার পরিকল্পনা করেছিলো যাত্রাবাড়ী এলাকার ছাত্রদল যুবদল ও শিবিরের কর্মীরা।

এদিনের ব্রিফিংয়ে সাম্প্রতিক নাশকতার ঘটনা নিয়ে সাংবাদিকদের একটি তথ্যচিত্র দেখায় ডিবি পুলিশ। সেখানে উঠে আসে কীভাবে যাত্রাবাড়ীর শনির আখড়ায় পুলিশ সদস্যদের হত্যার পর ফুটওভার ব্রিজের ওপর তাদের মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

ডিবি পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যায়, ছাত্রদল ও যুবদল নেতারা স্বীকারোক্তি দিচ্ছেন যে, কার নির্দেশে পুলিশ সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছিলো।

ডিবি প্রধান হারুন বলেন, পুলিশ হত্যার সাথে সরাসরি জড়িত এমন ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি অপরাধীদের ধরতেও অভিযান চলছে।

পুলিশকে টার্গেট করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মুখ সারিতেই ছিলো পুলিশ সদস্যরা। তাই পুলিশ সদস্যদের লক্ষ করে হামলা ও হত্যার মধ্য দিয়ে এই বাহিনীর মনোবল ভাঙার পরিকল্পনা ছিলো হত্যাকারীদের।

এদিকে সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা হয়েছে ২১০টিরও বেশি মামলা। এতে গ্রেপ্তার করা দুই হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে।

 

আরবি
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
‘ভাতের হোটেল’ খ্যাত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নবগঠিত ছাত্রদলের সোহেল-আরিফ কমিটির ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, বর্তমান সভাপতি সাদ্দাম হোসেনসহ ৬৬ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর