শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:১৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন একাত্তরকে বলেন, রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন।

পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় ফিরেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনো জানা যায়নি। তবে ১১ থেকে ১৫ সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন।

এরইমধ্যে নতুন সরকারের উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। 

প্রায় চারশ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

কেএসএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময়মতো উপস্থিত হতে না পারায় নিজ দলের সাথে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ...
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে মঙ্গলবার এক ভিন্নধর্মী ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ শপথ অনুষ্ঠান শেষ হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সংসদ সদস্য পদের পাশাপাশি...
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক ব্যতিক্রমী ও প্রতীকী ঘটনার সাক্ষী হলো জাতীয় সংসদ। প্রথাগত আনুষ্ঠানিক পোশাক কিংবা স্যুট-পাঞ্জাবির রীতি ভেঙে নিজের চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে...
বাংলাদেশে দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক রীতি ভেঙে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মঙ্গলবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর