উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম

শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত হতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাত আটটার পর বঙ্গভবনে শপথ নেবেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এজন্য প্রস্তুত করা হয়েছে ২২টি গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ অত্যাধুনিক সিরিজের গাড়ি।

এছাড়া অন্যদের জন্য প্রস্তুত করা হয়েছে টয়োটার ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন।

ড. ইউনূসসহ নতুন সরকারের অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তবর্তীকালীন সরকারের শপথ উপলক্ষে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শুরু করা হয়েছে।

একাত্তর/এসি
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর