প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বিকেএমইএ’র অভিনন্দন

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকেএমইএ। 

এক বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান বিকেএমইএ'র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

বিকেএমইএ'র নির্বাহী সভাপতি বলেন, কোন সন্দেহ নেই আমাদের প্রিয় বাংলাদেশ বিগত এক মাস ধরে যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করেছে তা বর্ননাতীত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত তরুন শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর বিগত সরকারের অমানবিক জুলুম-নির্যাতন এবং প্রানহানি-সবই দেখেছি আমরা। এরই মধ্য দিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর আমাদের প্রিয় বাংলাদেশ ছাত্র-জনতার আত্মত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক দেশ ও নতুন এক সুর্যের অভ্যুদয় ঘটিয়েছে। 

সেজন্য বিকেএমইএ’র পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীদের প্রতি আমরা চীর কৃতজ্ঞ। তরুন শিক্ষাথীদের এই অভ্যূদয় নবজাগরণের, অর্থনৈতিক গতিশীলতার মাধমে নতুন বাংলাদেশ বিনির্মানের এবং রাষ্ট্রকাঠামো সংস্কার মাধ্যমে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ সৃষ্টির!

তিনি আরও বলেন, অভ্যুত্থানের ফলে দেশে যখন রাষ্টীয় নের্তৃত্ব শুন্যতা দেখা দেয় ঠিক তখনই দেশের এই চরম ক্রান্তিলগ্নে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী, বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ও ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্রতা বিমোচন তত্ত্বের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূসের সম্মতি প্রদান এবং দায়িত্বভার গ্রহন করায় বিকেএমইএ'র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে ও প্রজ্ঞায় দেশ খুব দ্রুত সময়ের মধ্যে এই ক্রান্তিকাল কাটিয়ে উঠে একটি অর্থ‣নতিক রোল মডেলের দেশ হিসেবে বিশ্বের দরবারে আবির্ভূত হবে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, গত এক মাস যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশ অতিক্রম করেছে, তার ক্ষতিকর প্রভাব দেশের প্রধানতম রপ্তানি খাত নিট শিল্পও পড়েছে। পরিসংখ্যান দিয়ে এই ক্ষতির পরিমাপ করা যাবে না। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক শাস্ত্রের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শিল্পের বিকাশের বাধাগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এমনকি এ শিল্প খাতের উন্নয়নে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন, শেখানো তিনি তার মেধা এবং চিন্তার প্রয়োগ ঘটাবেন। একইভাবে আমিরাতে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণে এবং সারা বিশ্বের নীতশিল্পের বাজার সম্প্রসারণে আপনার আন্তর্জাতিক পরিচিতি এবং কৌশলগত ব্যবস্থাপনা কে আপনি কাজে লাগাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাতে আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস।

আমরা প্রতিশ্রুতি দিতে চাই, আপনার পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সাথে বাংলাদেশের নীত শিল্পঘাত সব সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাবে বলেও বার্তায় উল্লেখ করেন মোহাম্মদ হাতেম।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের...
নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, তিস্তা প্রকল্পে পানি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশকে...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর