পোপের শেষকৃত্য শনিবার, দোহা থেকে সরাসরি রোমে যাবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পিএম

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন।

আগামী শুক্রবার তিনি রোমের উদ্দেশে দোহা ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা চারদিনের সরকারি সফরে বর্তমানে দোহায় অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি বার্তা সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব বলেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিলো। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

আগামী শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার বাইরে প্রধান উপদেষ্টার অন্য কোন ধরনের বৈঠক সেখানে নেই। আগামী রোববার তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

আরবিএস
নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার (১২ অক্টোবর) ইতালির রোম সফরে যাচ্ছেন।
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এসময় তিনি শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময়...
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর