ক্ষমতার পালাবদলের পর পদত্যাগের হিড়িকে বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারীও পদত্যাগ করেছেন। মাত্র ২২ দিন আগেই পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।
‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাশিদ আসকারী।
তিনি জানান, পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়তো পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে বলেন, ‘আমাকে দুপুরের পর তিনি ফোনে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসেছে কিনা- তা চেক করে বলতে হবে।’
আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। বাংলা একাডেমিতে তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হয়েছিলেন।
পদত্যাগ করলেন প্রধান বিচারপতি