শুরু হচ্ছে ট্রেন চলাচল

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৭:৪৫ পিএম

দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে তিন সপ্তাহের বেশি বন্ধ থাকার পর আবারো শুরু হচ্ছে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে সব ধরনের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। মালবাহী সোমবার থেকে আর মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলবে।

অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে সোমবার বিকাল পাঁচটা থেকে। বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক নাহিদ হাসান খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

রোববার রেলভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সহিংতার জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ অগাস্ট শনিবার আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরের দিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল।

তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী-ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা হয়। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়।

এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে চালুর কথা জানায় বাংলাদেশ রেলওয়ে। তবে সেদিন কোনো ট্রেন চলাচল করেনি। ওইদিন রেলপথ মন্ত্রণায়ল জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

কেএসএইচ
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে।  তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল...
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসনে রেল কর্মকর্তা ও স্টাফদের বৈঠকে সমাধান হয়নি। তাই সোমাবর (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন চলাচল...
২৪ দিন পর সারাদেশে চালু হলো লোকাল, মেইল, কমিউটার রেল চলাচল। তবে এখনও বন্ধ আছে সব আন্তঃনগর রেল, যা চালু হবে বৃহস্পতিবার থেকে। আর এখনও সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ-ভারত রেল চলাচলের।
রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর