এখন মূল্যস্ফীতি ও জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ পাবে: ড. সালেহউদ্দিন

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম

বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রকৃত তথ্য প্রকাশ পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যেন আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সাথে অর্থের অপচয়ও রোধ করা হবে। 

বিবিএসের হিসেবে জুনের চেয়ে ১ দশমিক ৯৪ শতাংশ বেড়ে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি ৩ দশমিক ৬৪ শতাংশ বেড়ে, জুলাই মাসে পৌঁছাছে ১৪ দশমিক ১০ শতাংশে। যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

যদিও প্রকৃত মূল্যস্ফীতি এর চেয়ে বেশি বলে বিভিন্ন সময় দাবি করে আসছেন ভোক্তা, অর্থনীতিবিদ সবাই।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

তিনি বলেন, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেওয়া হবে যেন স্থবিরতা সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থছাড় করা হবে বেশি।

সমন্বয়হীনতা ও দক্ষতার অভাবে অর্থের অপচয় হচ্ছে, যা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বলেন, দায় এড়ানোর সুযোগ কাউকে দিবেন না তারা।

এক সপ্তাহের মধ্যে নতুন গভর্নর নিয়োগ হতে পারে ইঙ্গিত দিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। বলেছেন, ব্যাংকিং সেক্টরকে আমূল সংস্কার করার পরিকল্পনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের।

আরবি
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর