প্রথম কেবিনেট বৈঠকে উপদেষ্টারা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কেবিনেট বৈঠকে বসেছে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে যোগ দিতে উপদেষ্টারা সেখানে যান। মন্ত্রিপরিষদ বিভাগ বিকেল সাড়ে চারটায় এ বৈঠক শুরুর সূচি রেখেছিলো।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ৮ আগস্ট শান্তিতে নোবেল জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এদিকে বিকেলে কেবিনেট মিটিংয়ের বাইরে সেখানে একটি মিছিল নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। সরকার পতনের পর তারা দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ঘরবাড়িতে হামলার বিচার দাবি নিয়ে এসেছেন। ‘সনাতন অধিকার মঞ্চের’ ব্যানারে তারা দাবি তুলে ধরছেন।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ‘গুম’ হওয়া ব্যক্তিদের স্বজনরা নিখোঁজদের ফেরত দেওয়ার দাবিতে যমুনার সামনে বসে আছেন।

এর কিছুক্ষণ পর আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যমুনা প্রদক্ষিণ করে। কাকরাইল মোড় থেকে এসে মিছিলটি মিন্টো রোড হয়ে শাহবাগের দিকে যায়।

কেএসএইচ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর