হত্যার তদন্তে শিগগিরই দেশে আসছে জাতিসংঘ প্রতিনিধি দল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৯:৫৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার তদন্ত জাতিসংঘের নেতৃত্বে শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। এ লক্ষ্যে একটি দল দ্রুতই বাংলাদেশে আসবেন বলেও জানান তিনি।

আর এ বিষয়টি নিয়ে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন ভলকার তুর্ক।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে প্রধান উপদেষ্টাকে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞ দল অচিরেই বাংলাদেশ সফর করবে।

মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন, তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।

আর বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মুহম্মদ ইউনূস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। 

টেলিফোন আলাপে ভলকার তুর্ক এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। 

আরবি
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
বন্যা পরিস্থিতি ও বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনভর বিক্ষোভ ও দাবি আদায়ের লড়াইয়ে...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর