ছাত্র-জনতার আন্দোলনে হত্যা নিয়ে হাইকোর্টের দুই রুল 

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০১:৪০ পিএম

কোটা সংস্কার আন্দোলনের সময় পহেলা থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ঘরে থাকা অবস্থায় নিহত নারী-শিশুকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

একইসঙ্গে এ সময়ে সংগঠিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রুল জারি করে। এ বিষয়ে আদেশ ৫ই সেপ্টেম্বর।

এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র-জনতার হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন‌ নির্দেশ দেয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা‌ হয়েছে। বিচারপতি শেখ‌ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই দুই রুল‌ জারি করেন।

আরবি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কেন্দ্রিক জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টিকে কেনো ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশে সন্নিবেশিত বিবাহের প্রলোভন সংক্রান্ত বিধানটি কেন অসাংবিধানিক ও বাতিল হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে সেগুলো দেখভাল করার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক কেনো নিয়োগ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 
২০১২ ও ২০১৭ সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই আইনের ৯ ধারা কেনো অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর