নির্বাচন কমিশনার নিয়োগে দায়মুক্তি কেনো অবৈধ নয়, রুল

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:০০ পিএম

২০১২ ও ২০১৭ সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই আইনের ৯ ধারা কেনো অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার চার সপ্তাহের এই রুল জারি করেছেন।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ওই দুই মেয়াদের নির্বাচন কমিশন গঠন বৈধ ছিলো না। সেক্ষেত্রে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট আদেশ দিলে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। 

রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির সুপারিশে ২০১২ সালে কাজী রকিব উদ্দিন আহমেদ ও ২০১৭ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়।

তাদের নিয়োগের বৈধতা দেয়া হয় ২০২২ সালের একটি আইনের মাধ্যমে। ওই বছরের ২৯ জানুয়ারি আইন মন্ত্রণালয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের আইন করে।

ওই আইনের ধারা ৯ এ বলা আছে- সার্চ কমিটির সুপারিশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া ও তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না।

এই ধারাটি চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী। রিটকারীদের আইনজীবী বলেন, ধারা ৯ এর মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। এই ধরনের দায়মুক্তি সম্পূর্ণভাবে অসাংবিধানিক।

আরবি
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর