সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৯:২৪ এএম

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। 

আটকের বিষয়টি নিশ্চিত করে রমেশ চন্দ্রের স্ত্রী বনলতা দেবী জানান, সাবেক এমপি রাতের খাওয়া শেষ করার পর আটকের জন্য আসা সাদা পোশাকধারী ব্যক্তিরা তার ঘরে প্রবেশ করেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে নেয়ার পরে বিশেষ দলটি তাকে নিয়ে রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল গণমাধ্যমকে বলেন, পুলিশের হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিলো। আমি যতদূর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে৷ আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র। এর থেকে বেশি কিছু আমি জানি না।  

রমেশ চন্দ্র সেন ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।  

তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। উপনির্বাচনটি হয়েছিল উক্ত আসনের সাংসদ খাদেমুল ইসলাম ১৭ ডিসেম্বর ১৯৯৬ সালে মৃত্যুবরণ করার কারণে। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দ্বিতীয়বার, ২০১৪ সালে তৃতীয়বার, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর চতুর্থবার এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।  

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে।
নির্বাচনের সময় নির্ধারণ কমিশনের হাতে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর