'গুলি করি, মরে একটা, বাকিডি যায় না'  বলা সেই ডিসি এখন হেফাজতে

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম

ছাত্র-জনতার আন্দোলনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

কামালকে মোবাইলে ওই ভিডিও দেখিয়ে পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন তখনকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মাদ ইকবাল। 

 পুলিশের ওই ডিসি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, 'গুলি করে করে লাশ নামানো লাগছে, স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।'

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে গুলি করে হত্যার বর্ণনা দেওয়ার সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গুলি করার বর্ণনা ওয়ারি বিভাগের সাবেক সেই ডিসিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নরসিংদীর নিজ বাড়িতে চলে যান ডিসি ইকবাল। 

সেখান থেকে সোমবার তাকে ধরে পুলিশ হেফাজতে নিয়েছে বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

 

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর