২৪ পুলিশ সুপারসহ শীর্ষ কয়েক পদে রদবদল

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। এরই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন করে ২৪ কর্মকর্তাকে এসপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট জন কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে বদলি, রদবদল ও পদায়ন করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

২৪ জেলায় নতুন পুলিশ সুপার হলেন যারা

নিয়োগ পাওয়া নতুন পুলিশ সুপারদের মধ্যে রংপুর জেলার দায়িত্ব দেয়া হয়েছে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিনকে। এছাড়া পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরের, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লার, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈদকে ঢাকার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জের, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামের, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জের, নৌ-পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহের, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধার, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলার, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহীর ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটের, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জের, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরের, নৌ-পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনার, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীর, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটের, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জের, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহের, নৌ-পুলিশের মিনা মাহমুদাকে মাগুরার, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলের, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরের এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ডিএমপির ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত, অতিরিক্ত আইজিপি ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত ও ডিএমপির ট্র্যাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ফারুক আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নাজমুল হাসানকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।

সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শওকত আলীকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।

একাত্তর/আরএ
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর