মাঝ আকাশে ককপিটের কাচে ফাটল, তারপর...

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম

২৪৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়ান। বেশ কিছুটা পথ এগিয়েও আসে। হঠাৎ করেই ককপিটের জানালার কাচে ফাটল ধরা পড়ে।

আর তখনই বাধ্য হয়ে আবার ফিরতে হয় দুবাইয়ে। সেখানে যাত্রীসহ নিরাপদে অবতরণ করেছে বিমানের ৭৮৭-৮০০ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি। 

রোববার এ ঘটনা ঘটেছে। যাত্রীদের আনতে ঢাকা থেকে আরেকটি ফ্লাইট দুবাই পাঠানো হয়েছে বলে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিন স্থানীয় সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে বিজি-০৩৪৭ ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি ওমানের আকাশসীমায় থাকার সময় ককপিটের গ্লাসে ফাটল দেখা দেয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এরপরই আর কালক্ষেপণ না করে উড়ানটি আবার দুবাইয়ে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন পাইলট। 

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বসরা ইসলাম বলেন, ওই ফ্লাইটের যাত্রীদের ফিরিয়ে আনতে দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন ভুক্তভোগী যাত্রীরা।

মাঝ আকাশে আকস্মিক এ ঘটনায় বিপাকে পড়েছেন ওই ফ্লাইটটির যাত্রীরা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি ফ্লাইটের জন্য অপেক্ষায় রয়েছেন তারা। 

অবশ্য বিমানের ফ্লাইটে ককপিটের কাচে ফাটল এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার একই ঘটনা ঘটেছে।

গত ২১ জানুয়ারি ঢাকা থেকে ২৯৭ জন যাত্রী নিয়ে সৌদি আরব রওনা হয় ড্রিমলাইনার মডেলের একটি উড়োজাহাজ। কিন্তু ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ায় দুই ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি। 

গত জুন মাসেও চট্টগ্রাম থেকে আবুধাবিগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ককপিটের গ্লাসে ফাটল দেখা দেওয়ায় বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজটি মালয়েশিয়ায় অবতরণ করে। ওই বছরই আরেকটি ড্রিমলাইনার দোহা যাওয়ার সময় ককপিটের কাচে ফাটল দেখা দিলে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরে আসে। 

আরবি
দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে। 
দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বরং বিশৃঙ্খলা ও নিয়ম না মানা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর