নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তিতে বীমা নেই, কেন?

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৪:৫৮ পিএম

সম্প্রতি নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বীমা নেই। একই অবস্থা এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনেরও। বীমা করা থাকলে সাম্প্রতিক সহিংসতায় ধ্বংস হওয়া এসব যানবাহন ও স্থাপনার ক্ষয়ক্ষতির টাকা পেতে পারতো সরকার। বারবার বলার পরও সরকারি সম্পত্তি কেন বীমার আওতায় আনা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

দুর্বৃত্তদের নাশকতায় ধ্বংস হয়েছে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। অত্যাধুনিক এই দুটি স্টেশনের স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থাই আর অক্ষত নেই। ভেন্ডিং মেশিন, টিকেট পাঞ্চিং মেশিন ও টিকেট কাউন্টারসহ সবকিছুই লণ্ডভণ্ড। কর্তৃপক্ষ বলছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এই দুই স্টেশন চালু করতে লাগবে অন্তত ৫০০ কোটি টাকা। 

ওপরের ছবিতে মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুরে এক্সটেনশনের কাজ চলছে। এই নির্মাণ কাজের ইনস্যুরেন্সের কভারেজ নেওয়া আছে। একইভাবে যেমনটি নেওয়া ছিল উত্তরা থেকে মতিঝিল অংশে। কিন্তু চালুর পর কোনো ধরনের বীমা ঝুঁকি গ্রহণ করেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে কোনো দুর্ঘটনা কিংবা সহিংসতায় ক্ষয়-ক্ষতি হলে কানাকড়ি সুবিধা পাবে না মেট্রোরেল কর্তৃপক্ষ।  

দুনিয়া ব্যাপী এমন বড় বড় প্রকল্পের বীমা করা থাকে। যাতে যে কোনো দুর্ঘটনায় কিছুটা অন্তত ক্ষতিপূরণ মেলে। 

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার সদস্য নজরুল ইসলাম বলেন, মেট্রোরেলের যে ক্ষতি হয়েছে, তাতে বিদেশের সঙ্গে কোনো ইনস্যুরেন্স করা থাকলে সেই ক্ষতিপূরণ আমরা পেতাম। একই সঙ্গে রাষ্ট্রীয় যে ক্ষতিগুলো হয়েছে তার অনেকটা কভারেজ এসে যেতো। 

দুর্বৃত্তদের তাণ্ডবে সেতু ভবনে পুড়ছে ৫৯টি গাড়ি। উত্তর সিটি করপোরেশনের মিরপুরের আঞ্চলিক কার্যালয়ে পুড়েছে ২৯টি। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনেও বেশ কয়টি সরকারি গাড়ি ধ্বংস হয়েছে। সব মিলে সাম্প্রতিক সহিংসতায় পুড়ে যাওয়া শতাধিক গাড়ির মধ্যে মাত্র চারটির বীমা করা ছিল। 

সাধারণ বীমা কর্পোরেশন মহাব্যবস্থাপক বিবেকানন্দ সাহা বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর এককেটির মূল্য যদি ৩০ লাখ টাকাও ধরা হয়, তাহলে অন্তত তিন কোটি টাকা। এই টাকা আমরা বীমা থেকে দাবি করতে পারতাম। 

এমনকি বিটিভি, বিআরটিএসহ সরকারি এসব ভবনেরও কোনো বীমা করা নেই। সরকারি সব সম্পত্তি ও গাড়ির বীমা করে থাকে সরকারি সংস্থা সাধারণ বীমা করপোরেশন। তাই কেন সরকারি সম্পদের বীমা করা হলো না তা খতিয়ে দেয়ার তাগিদ দিয়েছেন বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।

তিনি প্রশ্ন রেখে বলেন, এতো বড় বড় প্রকল্প ইনস্যুরেন্স ছাড়াই চালু করা যায়? কিন্তু এটা বাধ্যতামূলক। এটা কেন করা হলো না! এখন একটা সময় এসেছে, এগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এ বিষয়ে অবগত করা উচিত।

এদিকে মেট্রোরেলের বীমা কেন করা নেই, এমন প্রশ্নের বিষয়ে কোনো কথা বলতে রাজী হয়নি মেট্রো কর্তৃপক্ষ।

 

একাত্তর/এসি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর