রোবেদ আমিন বাদ, স্বাস্থ্যের নতুন ডিজি নাজমুল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

আন্দোলনের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধ্যাপক রোবেদ আমিনকে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে ব্যাপক রদবদল হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

১৮ অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদন আমিনকে নিয়োগ দেয় সরকার। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার পরিচালক ছিলেন।

শুরু থেকেই রোবেদ আমিনের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করেন চিকিৎসক-কর্মচারীরা। তার পদত্যাগের দাবিতে ১৯ অগাস্ট মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে এক সভায় স্বাস্থ্য উপদেষ্টার সামনেই হট্টগোল করেন চিকিৎসক-কর্মচারীরা।

ওই দিন থেকেই রোবেদ আমিন এবং আওয়ামীলীগপন্থি চিকিৎসক-কর্মকর্তাদের স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতে দেওয়া হয়নি।

বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব শনিবার সংবাদ সম্মেলন করে রোবেদ আমিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেয়। আন্দোলনকারীদের বাধায় নিয়োগের পর থেকে একদিনও স্বাস্থ্য অধিদপ্তরে বসতে পারেননি রোবেদ আমিন।

কেএসএইচ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মিজ কাজী জেসিন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে হামের রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সঙ্কটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হামের উপসর্গ থাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর