সপ্তাহে একদিন নাগরিকদের কাছ থেকে সরাসরি অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

প্রতি সপ্তাহে একদিন নাগরিকদের কাছ থেকে সরাসরি অভিযোগ ও সমস্যার কথা শুনবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এছাড়া সপ্তাহে একদিন নগরীর সব থানায় অনুষ্ঠিত হবে ‘ওপেন হাউজ ডে’।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রতি সপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং সে অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সবার বক্তব্য শুনবেন ও সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

এছাড়া সব থানায় প্রতি রোববার বিকেল ৩টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে, যা থানা থেকে নির্ধারিত হবে।

এআর
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর