মধ্য ইউরোপে ভয়াবহ বন্যার আশঙ্কা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

মধ্য ইউরোপে আসন্ন প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আসন্ন বন্যা মোকাবিলায় ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু হয়েছে। অস্ট্রিয়ায় বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে, চেক প্রজাতন্ত্রে জলাধার খালি করা হয়েছে, আর পোল্যান্ডে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। 

আবহাওয়াবিদরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়ার পর ওরক্লায় একটি ব্রিফিংয়ে অংশ নিয়ে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই’।

প্রাগের ভল্টাভা নদীর ফ্লাডগেট বন্ধ করে দিচ্ছেন কর্মীরা। ছবি: সাটারস্টক/বিবিসি। 

অস্ট্রিয়ায় ইতোমধ্যে প্রবল বৃষ্টিপাত ও পার্বত্যাঞ্চলে তুষারপাতের কারণে ভ্রমণ বিঘ্নিত হয়েছে। দেশটির চ্যান্সেলর কার্ল নেহামার জানিয়েছেন, প্রয়োজন হলে সেনাবাহিনী এক হাজার সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে।

২০০২ সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের মানুষের মনে গেঁথে আছে। প্রাগের ঐতিহাসিক মালাস্ত্রানা অঞ্চলের চের্তোভকা খালের ওপর বন্যা থেকে সুরক্ষার জন্য নির্মিত ভারী স্টিলের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জলাধারগুলো খালি করে রাখা হচ্ছে যাতে ১৯৯৭ ও ২০০২ সালের মতো বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

এদিকে, পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জরুরি সেবার ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি খুব উদ্বেগজনক নয়, তবে স্থানীয়ভাবে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। মালোপলস্কা প্রদেশে দুই মিলিয়ন বালুর বস্তা মজুদ করা হয়েছে। আরও এক মিলিয়ন বালুর বস্তা রয়েছে ওরক্লা প্রদেশে।

অস্ট্রিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা জানিয়েছে, কিছু অঞ্চলে ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও তা ২০ সেন্টিমিটার অতিক্রম করতে পারে। এই বৃষ্টিপাতের কারণে মধ্য ইউরোপের বিস্তৃত অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

 

একাত্তর/জো
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর