সিনোফার্মের সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৩:১৭ পিএম

চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

ড. মোমেন জানান, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসেই দেশে ৪৪ লাখ টিকা আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা।

এদিকে, পূর্বনির্ধারিত ছয়দিনের ব্যাপক গণটিকাকরণ কর্মসূচি ছয় দিনের পরিবর্তে মাত্র একদিন আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি আগামী ৭-১২ আগস্ট পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হলেও, পরবর্তীতে সরকার জনবল ও টিকা সংকটের কারণ উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, দুই মাস স্থগিত থাকার পর গত ১ জুলাই থেকে সিনোফার্ম ও ফাইজারের টিকার মাধ্যমে আবারো গণটিকাকরণ শুরু করে বাংলাদেশ। 

আরও পড়ুন: গণটিকাকরণের পরিকল্পনায় পরিবর্তন

গত কয়েক সপ্তাহে চীন ও জাপান থেকে সিনোফার্ম ও অক্সফোর্ড টিকার কয়েকটি চালান পেয়েছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকার নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাটাই সরকারের জন্য আগামী দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।


একাত্তর/আরএ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর