'১৮ নয়, টিকা পাবার সর্বনিম্ন বয়স ২৫'

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৩:১৪ পিএম

১৮ নয়, টিকা পাবার সর্বনিম্ন বয়স ২৫ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম। 

শুক্রবার (৬ আগস্ট) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিং-এ একথা বলেন তিনি। 

ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। 

তিনি জানান, ৭ আগস্ট দেশব্যাপী কোরানার টিকাদান কার্যক্রম শুরু হবে। ৭ আগস্ট ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে। এছাড়া ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় এবং ১০ ও ১২ আগস্ট বাস্তুচ্যুত ও বয়োজেষ্ঠ্যদের মাঝে টিকা কার্যক্রম চলবে। 

আরও পড়ুন: ময়মনসিংহে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

টিকা পাবার বয়সসীমা প্রসঙ্গে মহাপরিচালক বলে, ১৮ বছরের অনেকেরই ন্যাশনাল আইডি নেই, ফলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেজন্য সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া ইউনিয়ন পর্যায়ে শুরু হতে যাওয়া বর্তমান টিকা কার্যক্রমকে একটি পাইলট প্রজেক্ট উল্লেখ করে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, আমরা দেখতে চাই প্রত্যন্ত অঞ্চলে একদিনে কতো পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম। প্রাথমিকভাবে ৭ থেকে ১২ আগস্টের মধ্যে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের। 

এছাড়া বর্তমানে যারা টিকা পাচ্ছেন তাদের জন্য সেকেন্ড ডোজ টিকা হাতে রেখেই প্রদান করা হচ্ছে বলে নিশ্চিত করেন মহাপরিচালক। 

একাত্তর/আরএইচ

পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদ ও গণমাধ্যমের মালিক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান যুক্ত হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের অভাবনীয় জয়কে মার্কিন রাজনীতিতে ইসরাইলের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সমর্থনের কফিনে শেষ পেরেক হিসেবে দেখছেন বেনিয়ামিন...
গ্রিসের এথেন্সে যেন এক পুরোদস্তুর থ্রিলার নাটক সাজিয়ে রেখেছিল স্বাগতিক এএকে এথেন্স। তবে শেষ অঙ্কে গিয়ে সব আলো কেড়ে নিলেন সেই ফেদেরিকো ভালভার্দে। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে তাঁর ট্রেডমার্ক ‘রকেট’...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পর্যদুস্ত হলেও ইরান যুদ্ধ নিয়ে নিজের নেয়া সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড...
রাজধানীর গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর