বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন ‘আত্মগোপনে চলে যান’। পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে।

গত শুক্রবার মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বয়ানরত খতিবের মাইক্রোফোনে হাত দেন, নামাজ পড়াবেন বলে জানান। এতে অন্য মুসুল্লিরা অস্বীকৃতি জানান এবং ‘ভুয়া, ভুয়া’ বলতে থাকেন। তখন মসজিদে উপস্থিত মুসল্লিরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মসজিদের ভেতরে জুতা, জুতার বাক্স ছোড়াছুড়ি এবং হাতাহাতি হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এসময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। দরজা-জানালার গ্লাস ভেঙে ফেলা হয়।

কেএসএইচ
রাজধানীর বায়তুল মুকাররমে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্খিত, নিন্দনীয় এবং অপরাধ হিসেবে মন্তব্য করেছে সরকার। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের...
দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে কাউন্সিলদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসে নাই। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি...
দেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে একযোগে অপসারণ করা হয়েছে। এছাড়া ৩২৩ পৌরসভার মেয়র এবং ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে মঙ্গলবারও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর