সাইবার নিরাপত্তাসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে: আসিফ নজরুল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

বিগত সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিলো জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার নিরাপত্তা আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে। 

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরো ভবনে ‘স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার: এনজিওদের সহায়ক ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইন দ্রুত সংশোধন করা হবে। এই আইন একেবারে বাদ দেওয়া যাবে না। স্পিচ অফেন্স বাদ দেবো কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেওয়া যাবে না। কোনো কম্পিউটার হ্যাক করে কারও মানহানি করলে এটা বাদ দেওয়া যায় না।

বিগত সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিলো। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।

মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন হলেও এখন পর্যন্ত ৪৬ ভাগ এনজিওর ওয়েবসাইট নেই। গড়ে সারাদেশে ২৯ শতাংশ তথ্য জানানো হয়েছে তথ্য অধিকার আইনের আবেদনের পরিপ্রেক্ষিতে। 

এসময় দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, তথ্য আইনের অংশীজনদের মতামত নিয়ে তথ্য কমিশনের সংস্কার করতে হবে। 

অন্যদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নাগরিকদের ক্ষমতায়িত করতে হলে সরকারি অফিসের তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে।  

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ক্রমবর্ধমান ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে একটি পৃথক সাইবার ইউনিট গঠনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর