গণপিটুনিতে হত্যার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক গণপিটুনিতে সব নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 

সোমবার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ রিট আবেদন করা হয়। এতে আইন ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

গত ১৮ সেপ্টেম্বর চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী। এরপর তাকে বেঁধে রেখে কয়েক দফায় মারধর করা হয়। মাঝে তাকে খাবার খেতে দেওয়া হয়। এরপর আবার শুরু হয় মারধর। 

বেদম প্রহারের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

একইদিন শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা। 

কয়েক দফায় তাকে বেদম প্রহারের পর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা শামীম মোল্লাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আরবি
রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট...
সারাদেশে সংঘাত বেড়ে যাওয়ায় নিরাপত্তার কারণে কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির তিন সদস্য রংপুর যাচ্ছেন না।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় তদন্ত কাজ শুরু করেছেন তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন। রোববার তারা রংপুরে যাবেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর