পরীমনিকাণ্ড: পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বদলি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৩১ পিএম

মামলা তদন্তের খাতিরে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির সঙ্গে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত করা হয়েছে। তাকে প্রত্যাহারের বিষয়টি পুলিশ সদরদপ্তর থেকে অফিসিয়ালি সিদ্ধান্তের পর জানানো হবে।

এর আগে শনিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম একাত্তরকে বলেন, ‘পরীমনির সাথে ডিবি কর্মকর্তার ঘনিষ্ঠ মেলামেশা থাকলে তা অনৈতিক। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে একাত্তরে ‘গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্যক্তিগত নাম্বার থেকে গোলাম সাকলায়েন একাত্তরের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজার সাথে যোগাযোগ করেন।

সে সময় তিনি বলেন, ‘পরীমনির সাথে আমার ভালো সম্পর্ক। কার সাথে আমি গাড়িতে ঘুরবো সেটা একটি অন্য একটি বিষয়। তবে, পরীমনিকে আমি বিয়ে করিনি।’

তিনি আরো প্রশ্ন রাখেন, ‘আমি কার সাথে ঘুরবো না ঘুরবো, সেটা এভাবে নিউজে আসবে কেন।’ তিনি বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর, পরীমনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছে সেখানেও তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।’

গোলাম সাকলায়েন দাবি করেন পরীমনি তার বাসায় যাননি। তবে একাত্তরের পোর্টালের হাতে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে জানালে তিনি বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন।

আরও পড়ুন: পরীমনিকে বাসায় নিয়ে যাওয়া সেই গোয়েন্দা কর্মকর্তা প্রত্যাহার

উল্লেখ্য, পহেলা আগস্ট সকাল ৮টা ১৫ মিনিট, সাদা রংয়ের একটি হ্যারিয়ার গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৫ ৯৬ ৫৩) গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনে যান হালের আলোচিত নায়িকা পরীমনি। অভিনেত্রীর গাড়িচালক মো. নাজির হোসেন একাত্তরের কাছে ওই দিনের বিশদ ঘটনা বর্ণনা করেন।


একাত্তর/আরএ

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর