সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:১৪ এএম

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের খুলশী থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন।

এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল।

একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

কেএসএইচ
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম ও পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএ। নতুন নাম ও পোশাকের পাশাপাশি এর কার্যক্রমও শুরু হবে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর