আবু সাঈদ হত্যা: ১৪ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সম্প্রতি আদালতে দেওয়া এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের তাজহাট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ৩০ সেপ্টেম্বর এই আবেদন করলে আদালত শুনানি শেষে বুধবার এই আদেশ দিয়েছেন রংপুর মহানগর আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন এ তথ্য নিশ্চিত করেন।  

নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা হলেন- রংপুর রেঞ্জের সাবেক উপ-মহাপরিদর্শক আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডল, এসআই বিভূতিভূষণ, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, বেরোবি ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামিম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর, বাবুল হোসেন ও বেরোবি কর্মকর্তা রাফিউর হাসান।

আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন জানান, এজাহার নামীয় বিদেশ গমনে নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা এখনও গ্রেফতার হননি। তাদের অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন।

আবু সাঈদ হত্যারকাণ্ডের ঘটনায় তারই বড় ভাই রমজান আলী ১৮ আগস্ট রংপুর মহানগর তাজহাট আমলী আদালতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৩০-১৩৫ জনকে আসামি করা হয়েছে।

এআর
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে...
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ট্রাম্প দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনরের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টির মতো...
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থগিত থাকা রেল যোগাযোগ দ্রুত চালু করার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা স্বার্থ বিবেচনায় প্রয়োজনে...
ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চকর রাতের ডঙ্কা বেজে উঠেছে! মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে এবার যেন এক মহাকাব্যিক নাটকের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ২০১০ সালে যে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের অধরা স্বপ্ন...
বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর