ঢাকা থেকে উড়াল ইব্রাহিমের, বন্ধুকে বিদায় জানালেন ইউনূস

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম

সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার সন্ধ্যার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এসময় বন্ধু অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে বিদায় জানান। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইব্রাহিমের ঢাকা ছাড়ার খবর জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফলপ্রসূ সফর শে‌ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছে‌ড়ে‌ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 

এর আগে শুক্রবার দুপুর দুইটায় ইসলামাবাদ হয়ে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তা‌কে বিমানবন্দরে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। সেখা‌নে তারা সংক্ষিপ্ত বৈঠক ক‌রেন। প‌রে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আবারও বৈঠক ক‌রেন তারা। বৈঠক শে‌ষে যৌথ প্রেস কনফা‌রেন্স ক‌রেন দুই শীর্ষ নেতা। বিকেলে বঙ্গভব‌নে রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সফররত মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী।

প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ক‌রলেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর