দুর্গাপূজায় পুলিশ সদর দপ্তরের নিরাপত্তা পরামর্শ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে-মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। দেশজুড়ে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে বেড়েছে ব্যস্ততা। 

প্রতিবারের মতো এবারের শারদীয় দুর্গাপূজাও নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি পূজারিদের কিছু নিরাপত্তা পরামর্শ মেনে চলতে অনুরোধ জানিয়েছে পুলিশ। রোববর পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে কোন ব্যক্তি বা গোষ্ঠী যেন অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশকে জানাতে হবে।

পূজামণ্ডপে আসা নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকার পাশাপাশি মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন করার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।  

গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপন করারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং স্ট্যান্ডবাই জেনারেটর অথবা হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখার পাশাপাশি পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ এবং তাদের আলাদা পোশাক, পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লিখিত আর্মড ব্যান্ড প্রদান করাসহ প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করতে বলা হয়েছে।

প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম বা নিচের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম: ০২২৩৩৮০৬৬১, ০২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০; ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০; ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯; র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০২৯; ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯। 

জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগের জন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) থেকে নম্বর সংগ্রহ করা যাবে। 

যে কোনো প্রয়োজনে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা-৯৯৯ (টোল ফ্রি) নম্বরে কল করতে বলা হয়েছে। পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এআরএস
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর