পুলিশ আইন আধুনিকায়ন করা উচিৎ: সফর রাজ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম

গণমুখী ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে, প্রায় ১৫০ বছরের পুরোনো পুলিশ আইন সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। তিনি বলেন, বেঁধে দেয়া সময় তিনমাসের মধ্যে সব পর্যায়ের মানুষের মতামত নেয়া হবে। প্রয়োজনে ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের মতামত চাওয়া হবে। পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে হবে।

রোববার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সফর রাজ হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি। গত কয়েক দিন ইনফরমাল আলোচনা করেছিলাম যে আমরা কী করবো। মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য এই কয়দিনে আমরা পুলিশের আইনি তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তাছাড়া আমি দীর্ঘদিন কাজ করেছি। আইনের অধ্যাপক আছেন। সবাই বসে ওয়ার্ক প্ল্যান করবো।

সফর রাজ হোসেন।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, এ কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে। সময় পেলে ওয়েব সাইট তৈরি করে জনসাধারণের মতামতও নেওয়া হবে। সেই সঙ্গে ১৫০ বছরের পুরোনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।

সংস্কারের কোন জায়গাটায় গুরুত্ব দেয়া হবে, এমন প্রশ্নের জবাবে সাবেক এই স্বরাষ্ট্র সচিব বলেন, ১৮৬১ সালের সেই পুলিশ আইনসহ অনেক পুরোনো আইনের তো তেমন কোনও পরিবর্তন হয়নি। পুলিশ আইন আধুনিকায়ন করা উচিত। পুলিশ যাতে জনবান্ধব হয় সেটা নিয়ে কাজ করবো। 

তিনি আরও বলেন, পুলিশের মুখ্য উদ্দেশ্যই যেন হয় জনগণকে সেবা দেওয়া। বিভিন্ন গণতান্ত্রিক দেশে পুলিশ কীভাবে কাজ করে সে ধারণাগুলো আমরা নেবো। এরপর সংস্কারে সুপারিশ করবো।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, এই পুলিশ সংস্কার কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তারা যেসব সহযোগিতা চান সব সহযোগিতা দেবে সরকার। বেঁধে দেওয়া সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব বলে আশা রাখি।

উল্লেখ্য, জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। 

সফর রাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কার কমিশনে সদস্য হিসেবে রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, সাবেক বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান এবং শিক্ষার্থী প্রতিনিধি।

এআরএস
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর