গণমাধ্যম সংস্কারে স্টেক হোল্ডারদের ঐকমত্যে কাজ করবো: নাহিদ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে গণমাধ্যমের সংস্কার কমিশন গঠন করা হবে। আমরা স্টেক হোল্ডারদের ঐকমত্যের ভিত্তিতে কাজ করবো।

শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘গণমাধ্যমে সংস্কার কেন, কীভাবে’ শীর্ষ এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, গণমাধ্যম কর্মীদের বেতনের সমস্যা সুরাহা দরকার। তাদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই।

ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে সাটডাউনের কর্মসূচি ইলেকট্রনিক মিডিয়া কোনো তথ্য প্রচার করেনি। কেন করতে পারিনি সেটাও জানি। এসময় ডিএফপির পত্রিকায় প্রচারের সংখ্যায় স্বচ্ছতা আনা হবে বলেও জানান নাহিদ।

সব শেষে তথ্য উপদেষ্টা বলেন, এখন সামনের দিকে তাকাতে চাই, কীভাবে সাংবাদিকতা পেশাদারিত্বে নেওয়া যায়। তরুণরা এই পেশা নিয়ে উদ্বিগ্ন। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রয়োজন।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়সিফসহ সাংবাদিকরা। 

একাত্তর/এসি
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর