বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৪৮ ভারতীয় জেলে আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০২:৫৭ পিএম

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে আটক তাদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

নৌবাহিনী ও কোস্ট গার্ডের বরাত দিয়ে মোংলা পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলো ভারতীয় জেলেরা। এ সময় বৃহস্পতিবার সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। 

এরপর ট্রলারে থাকা দুই হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম তিন লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে আটক জেলেদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে। 

আরবিএস
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর