প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী ডাচ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম

নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডিউরেন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ডাচ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশে কাজ করার স্মৃতিচারণ করেন, বিশেষ করে এ বছরের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার বিপ্লব প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে তিনি বাংলাদেশে দুর্নীতি দমন, বন্যা ব্যবস্থাপনা এবং কৃষি খাতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।

ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তার সরকারের কারিগরি সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া তারা ২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্যিক সুবিধা, পোশাক শিল্পে কর্মপরিবেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের আসন্ন যুব উৎসব নিয়ে আলোচনা করেন।

আরবিএস
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ২৬ ও ২৭ জানুয়ারি চট্টগ্রামে তার প্রথম সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর