‘বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন’

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:২৪ এএম

অবিলম্বে আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একইসাথে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করার সাহস কেউ যেন না দেখায়। 

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মশাল মিছিল শেষে তিনি এই দাবি জানান। এসময় তদন্ত কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, শাহবাগ থানায় করা মামলার ৩৯১ জন আসামিকে গ্রেপ্তারে গড়িমসির প্রমাণ পাওয়া গেলে, তার ফল ভালো হবে না। 

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল বের করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা। এই মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মশাল মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নতুন উপদেষ্টাদের কাছে প্রশ্ন রেখে বলেন, ছাত্র আন্দোলনের তিন মাস পর কেন ছাত্রদের রাজু ভাস্কর্যে বিক্ষোভে দাঁড়াতে হবে? সাধারণ ছাত্ররা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের ভরসা ও বিশ্বাস রেখেছেন। শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

এসময় রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তার পদত্যাগের দাবি জানান তিনি। একই সাথে জানান ছাত্রলীগ নিষিদ্ধের দাবি।

হাসনাত বলেন, চুপ্পু সাহেব, এখনও সময় আছে, বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন। 

প্রশাসন ও মিডিয়াকে হুঁশিয়ার করে তিনি বলেন, আপনারা যদি মনে করেন ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আঁতাত করবেন তাহলে ভুল ভাবছেন। ছাত্র-জনতা হাসিনার বিকল্প বেছে নিয়েছে, আপনাদের বিকল্প বাছাই করতেও দ্বিধা করবে না। অনেক মিডিয়া, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বন্দনা করে তার হাতকে শক্তিশালী করেছে, সেই ফ্যাসিস্ট মিডিয়া আবার মাথাচাড়া দিয়েছে। কলাম লিখতে শুরু করেছে। সেই শ্রুতি-বন্দনা এবং কলাম লেখা ৫ আগস্ট শেষ হয়ে গেছে। ফ্যাসিস্ট মিডিয়ারও পুনর্বাসন হবে না।

এদিকে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসনাত বলেন, ৩৯১ জন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে এই থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে গড়িমসির প্রমাণ পাওয়া গেলে, তার ফল ভালো হবেনা বলেও এসময় হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ।

আরবিএস
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর