গ্রেপ্তার দেখিয়ে সাবেক আইজিপিসহ আট কর্মকর্তাকে কারাগারে

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল-মামুনসহ আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে আগামী ১৯ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুনানি শেষে আদালত এই আদেশ দেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে আসা প্রথম প্রিজন ভ্যানে মিরপুরের সাবেক ডিসি মোল্লা জসিমউদদীন, ঢাকার সাবেক এএসপি আবদুল্লাহহিল কাফি, সাভার সার্কেরের এএসপি শাহিদুল ইসলাম, গুলশানের ওসি মাজহারুল ইসলাম,  যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান ও ডিবি পরিদর্শক আরাফাত হোসেনকে আনা হয়।  

এর কিছুক্ষণ পর অপর প্রিজন ভ্যানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আনা হয়। তাদের সবাইকে রাখা হয় আদালতের হাজত খানায়।

গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। 

একাত্তর/এসি
ম্যাস মার্ডার ও জেনোসাইড নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যের ভুলভাবে উপস্থাপন করার প্রতিবাদ জানিয়েছে তার কার্যালয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলির বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)...
জুলাই-অগাস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনা একাই আসামি। আরেক...
মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর