ফিটনেসবিহীন গণপরিবহন অপসারণ হবেই: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নগর উন্নয়নে ফিটনেসবিহীন গণপরিবহনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হবে, ফিটনেসবিহীন গণপরিবহন অপসারণ হবেই। 

সোমবার সকালে ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বুয়েটের (ইউএসএবি) উদ্যোগে ‘প্লানিং উইক, ২০২৪’ উপলক্ষে আয়োজিত ‘জাস্ট আরবান ট্রানজিশন এন্ড আরবান এন্ড রিজিওনাল প্লানিং’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দা রিজওয়ানা হানান বলেন, সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান, তাদের জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন। 

নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নেয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সবারর প্রতি আহ্বান জানান তিনি। যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি এবং তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে। 

তিনি বলেন, বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে না কেন? উল্লেখ করে উপদেষ্টা বলেন, যদি ক্যান্টনমেন্টের ভিতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকী শহর কেন আমরা সাজাতে পারলাম না। 

এসময় দেশের শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার জন্যও আহ্বান জানান তিনি। 

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান, বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের প্রধান এবং ইউএসএবি সভাপতি অধ্যাপক ড. আসিফ-উজ- জামান খানসহ বিভাগীয় চেয়ারম্যানরা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে বুয়েটের তিনজন শিক্ষার্থী বিষয় ভিত্তিক সেমিনার পেপার উপস্থাপন করেন।

সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী রাজউক কর্মকর্তা আহ্বান পানি সম্পদ উপদেষ্টা

এআর
পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে...
‘কারচুপি হলেই কেবলমাত্র জামায়াত ক্ষমতায় আসবে’-ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বাংলাদেশের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর