একটি বিষয়ে বসে থাকতে পারি না, থাকবো বন্ধু হিসেবে: প্রণয় ভার্মা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক, বহুমুখী সম্পর্ক রয়েছে। আমরা একটি বিষয় বা এজেন্ডা নিয়ে বসে থাকতে পারি না। যাই হোক না কেন অন্তবর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধু হিসেবে থাকবো। আমাদের পরস্পরনির্ভর বিষয় রয়েছে। যেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার এ কথা বলেন। এর আগে বিকেল চারটার দিকে তলবের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। 

এসময় ত্রিপুরায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। 

প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। 

সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার হিন্দু সংঘর্ষ সমিতির সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। 

সভা শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ে স্মারকলিপি দিতে যায়। এসময় বাইরে থাকা কয়েকজন যুবক হঠাৎ সহকারী হাইকমিশন কার্যালয়ে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিড়ে ফেলে। তারা হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়।

এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন...
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক...
বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। পাশাপাশি দুই দেশের পারস্পরিক বিনিময় স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর