স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের জন্য গঠনমূলক সংস্কার প্রয়োজন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

রাজনীতিবিদদের আজ্ঞাবহ এবং ঔপনিবেশিক মনোভাবপুষ্ট প্রশাসন দেশের জনগণ চায় না। জনপ্রসাশনের স্বচ্ছতা দেশে সুশাসন, নীতি বাস্তবায়ন এবং সুষ্ঠু জনসেবা প্রদানের পূর্বশর্ত। জনপ্রসাশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনমুখী ও মেধাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এর কার্যকর সংস্কার সময়ের দাবি।

ইউএনডিপি’র আয়োজনে বুধবার, রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশের জনপ্রশাসন: নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা ও সংস্কার সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

অ্যাম্বেসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশ এর সহায়তায়, ইউএনডিপি’র স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির (সিবিপি) গবেষণা সহায়তায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, যখন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া পদোন্নতি সম্ভব হয় না তখন প্রশাসন ও আমলাতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হয়। দুর্নীতি করেও পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে সরকারি চাকরি এতো লোভনীয় হয়ে উঠেছে। কাজেই, জনগণের প্রত্যাশা পূরণে এবং বাংলাদেশের অগ্রগতিতে প্রশাসনে আবশ্যিকভাবে কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ার বাস্তবায়ন অতীব জরুরি।

তারা আরও বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতার কারণে পদোন্নতি আটকে দেওয়ার মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতিবিদদের স্বার্থ রক্ষায় আমলাদের বাধ্য করার প্রবণতা থেকেও রাজনীতিবিদদের বিরত থাকতে হবে। এছাড়া, আন্ত:ক্যাডার বৈষম্য দূর করাও আবশ্যক। দুর্নীতি এবং জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনাসহ নানাবিধ চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে জনপ্রশাসনের গঠনমূলক সংস্কার জরুরী এবং সংস্কারের ক্ষেত্রে রাজনীতিবিদদের সম্পৃক্ততা ও স্বদিচ্ছাও প্রয়োজন। 

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান ও ড. রিজওয়ান খায়ের; স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান; ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মার্গা পিটার্স; ব্রিটিশ হাইকমিশনের সিনিয়র গভর্ন্যান্স এডভাইজর নেইল গান্ধী; ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স অ্যাডভাইজার নাজিয়া হাশেমি; ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ও অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তিরা

সংলাপে আরো অংশ নেন সরকারি প্রশাসনের কর্মকর্তা, জনপ্রশাসন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও যুব প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, বেসরকারি খাতের প্রতিনিধি এবং ইউএনডিপির কর্মকতারা।

আইনি সংস্কার ও নীতি কাঠামো, বিপিএসসি পরিচালন প্রক্রিয়ার আইনি ও নীতিগত কাঠামোর মূল্যায়ন ও হালনাগাদ, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিশ্চিত করার কৌশল প্রণয়ন, বিপিএসসি কার্যক্রম সুবিন্যস্ত করতে প্রযুক্তিগত উদ্ভাবন নিশ্চিত করা এবং স্বচ্ছতা বৃদ্ধিসহ প্রভৃতি আলোচনায় স্থান পায়।

আলোচনায় প্রশাসনের জবাবদিহিতা জোরদারকরণ এবং পেশাগত উন্নয়নের সুযোগ, মেধাবী ব্যক্তিদের কাছে সিভিল সার্ভিসের আবেদন বাড়ানোও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া সংলাপে বিপিএসসির প্রতি গণমাধ্যমের সততা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা নিরসন ও দীর্ঘসূত্রিতা হ্রাস, পাবলিক সার্ভিস কমিশনকে রাজনীতিকরণ থেকে দূরে রাখা, স্বৈরাচারী সরকার গঠনের জন্য পুনরায় পাবলিক সার্ভিস কমিশনকে ব্যবহার না করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য কোটাধারীদের ক্ষেত্রে স্বতন্ত্র পরীক্ষাপদ্ধতি গ্রহণ, আমলাদের রাজনীতিবিদদের আজ্ঞাবহ না হওয়া, ক্যাডারদের মধ্যে বৈষম্য নিরসন, সরকারি প্রতিষ্ঠানসমূহের বিকেন্দ্রীকরণ, জেন্ডার রেসপনসিভ এবং অন্তর্ভূক্তিমূলক প্রশাসন নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা বা মতাদর্শের বাইরে গিয়ে কেবল যোগ্যতাকে মাপকাঠি হিসেবে গ্রহণ প্রভৃতির উপর বক্তারা গুরুত্বারোপ করেন।

এআর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে ইসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এই কর্মসূচিতে ইসিকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর