'আদর্শ ভিন্ন থাকবে, তবে দেশের প্রশ্নে সবাই এক থাকবে'

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আলোচনায় মূল সুর ছিলো, আমাদের মধ্যে মত-পথ-আদর্শ ভিন্ন থাকবে, রাজনীতিতে ভিন্ন থাকবে। দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ। আমরা এটা থেকে কখনও পিছু হবো না।

বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব কথা বলছিলেন আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের হাইকমিশনে হামলা, বাংলাদেশবিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ— ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের আত্মমর্যাদাশীল ও সাহসী ভূমিকার প্রশংসা করেছে রাজনৈতিক দলগুলো। সরকারের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। একইসাথে এ সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালী ও বেগবানভাবে কাজ করার কথা বলেছেন তারা। এজন্য প্রবাসী, বন্ধু রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের ডেকে আনতে পরামর্শ দেয়া হয়েছে। আমাদের কমিউনিকেশন ও লিগ্যাল স্কিল বাড়াতে বলা হয়েছে।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে, সেগুলো প্রকাশের দাবি এসেছে বৈঠকে। রামপালসহ যেসব চুক্তি বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিলের দাবিও তোলা হয় বৈঠকে ।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতি অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যের চেষ্টা, অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টায় নিন্দা জানানো হয়েছে। ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল ও প্রতিবেশিসুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, ভারত বাংলাদেশবিরোধী যেসব অপপ্রচার চালাচ্ছে সেগুলো মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে বৈঠকে। সাম্প্রদায়িক সম্প্রতি যেকোনো উসকানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। 

আইন উপদেষ্টা বলেন, সবশেষে সবাই একটা জিনিস বলেছেন, আমাদেরকে শক্তিহীন-নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যেকোনো অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে অটুট থাকবো। আমরা ঐক্য থাকবো। আমরা সাহসী থাকবো। ভবিষ্যতেও কোনো অপপ্রচার ও উসকানি এলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর চেষ্টা অব্যাহত রাখবো। ভারতের অপ-প্রচারণার বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে, তাই সবাই মিলে একটি সমাবেশ, কাউন্সিল করতে পারে কি না তেমন একটি প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন আসিফ নজরুল।

এআর
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর