বিডিআর হত্যা: পাঁচ কর্মদিবসে তদন্ত কমিটি অথবা কমিশন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

বিডিআর হত্যার ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা পাঁচ, সাত অথবা ৯ জন হতে পারে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ওই কমিটিতে বিচারপতিসহ সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকবেন। তবে সশস্ত্র বাহিনীর সদস্য বেশি থাকবেন। প্রয়োজনে এটি কমিশনও হতে পারে।

উপদেষ্টা বলেন, শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে আসছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নামগুলো পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে কতদিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে সেটি জানানো হবে। কমিটির কাজের পরিধি আমরা বসে নির্ধারণ করবো।

কমিটি না কি কমিশন হবে- এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা যখন বসবো তখন কমিশনও হতে পারে। কমিটি এবং কমিশন গঠন করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই মনে হয়।

একাত্তর/এসি
বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর