পুলিশ ভেরিফিকেশন বাতিলের চিন্তা-ভাবনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

সরকারি চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের জন্য সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

এসময় গত ১৫ বছরের মতো প্রশাসনে দলীয়করণ কখনো হয়নি উল্লেখ করে ভবিষ্যতে আর হবেনা বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, চাকরি ও পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেবার সুপারিশ করা হবে। তাছাড়া জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আর স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে বিচারবিভাগের মতো আলাদা করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশন–প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী (ডানে), সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান (বামে)। ছবি: সংগৃহীত

জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ৩ অক্টোবর গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। দেড় মাস পর মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন জনপ্রশাসনের সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও সদস্যসচিব মোখলেস উর রহমান।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকেও বিভিন্ন মতামত তুলে ধরা হয়। তার প্রেক্ষিতে কমিশন প্রধান জানান, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হচ্ছে।

গত ১৫ বছরে প্রশাসনে দলীয়করণ হয়েছে দাবি করে তা যেন না হয় সে লক্ষ্যে সুপারিশ থাকবে বলেও জানান আব্দুল মুয়ীদ চৌধুরী।

অন্যদিকে কোনো কর্মকর্তাকে সাধারণ জনগণের স্যার সম্বোধনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান। তিনি জানান, জেলা প্রশাসন নিয়োগে কিছুদিনের মধ্যে নতুন ফিটলিস্ট করা হবে।

একাত্তর/আরএ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর